বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সরকারি সফরে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে তিনি এদিন সকালে আকাশপথে ও জলযানে খুলনা ও সুন্দরবনসংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে উপস্থিত হন।
দুপুর নাগাদ প্রধানমন্ত্রী সরাসরি মোংলা বন্দরের জেটি এলাকায় পৌঁছান। বন্দর এলাকায় প্রবেশের সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিকাল ৩টার দিকে তিনি বন্দরের বিভিন্ন অবকাঠামো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এর মধ্যে বন্দর সম্প্রসারণ প্রকল্প, কনটেইনার ইয়ার্ড ও জেটি সুবিধার বর্তমান অবস্থা ঘুরে দেখেন তিনি। বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, দ্রুত পণ্য খালাস নিশ্চিতকরণ এবং আধুনিকায়নের কাজ দ্রুত শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে তিনি সেখানে যান।
বন্দর এলাকা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করবেন। সফরসূচি অনুযায়ী, এসব কার্যক্রম শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























