ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশি সুস্থ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকো তেল শোধনাগারে পৃথক হামলায় চারজন প্রাণ হারিয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে সংঘটিত হামলায় দুজন নিহত ও আটজন আহত হন। আহতদের তালিকায় দুজন বাংলাদেশি ছাড়া রয়েছেন একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি ও একজন নেপালি নাগরিক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া এসব হামলায় আরো দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি আহত হন। বর্তমানে তারা সেখানে সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত বাংলাদেশিরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের সজল চন্দ্র দাস (পিতা: অনুকূল চন্দ্র দাস) এবং নোয়াখালীর সদর উপজেলার দিনমনিরহাটের বাসিন্দা মোহাম্মদ আবদুর রহিম (পিতা: সিরাজুল হক)।

মন্ত্রণালয়ের মতে, হামলার পর তৈরি হওয়া প্রচণ্ড তাপ ও ধোঁয়ার কারণে ওই দুজন জ্ঞান হারিয়ে ফেলেন, তবে তাদের শরীরে কোনো মারাত্মক জখম হয়নি। বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ নিয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন সুস্থ আছেন এবং শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন। তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই।

সম্প্রতি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সঘাত তীব্র আকার ধারণ করায় সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বৃদ্ধি পেয়েছে। দেশটির কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, চলতি অক্টোবর মাসের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

আপলোডকারীর তথ্য

খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশি সুস্থ

আপডেট সময় ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬