ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রীর জাপান সফর: ঢাকায় তলব রাষ্ট্রদূত, টোকিওতে সচিব নজরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরকে সামনে রেখে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় তলব করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর সফরকালীন সময়ে তিনি জাপানে থাকছেন না। গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠির প্রেক্ষিতে দুই দিনের মধ্যে তিনি জাপান থেকে ঢাকায় ফিরে এসেছেন।

কূটনৈতিক ও সফর সংশ্লিষ্ট সার্বিক সমন্বয় নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে বিশেষ দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে। তিনি ইতোমধ্যে বুধবার, ২১ অক্টোবর সেখানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর পুরো সফরকালে তিনিই দ্বিপক্ষীয় তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রদূতকে ঢাকায় ডাকার পেছনে সফর নিয়ে আলোচনার উদ্দেশ্য থাকলেও, প্রধানমন্ত্রীর প্রস্তুতিমূলক কোনো কর্মকাণ্ডে তাকে যুক্ত রাখা হয়নি। কূটনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রীর সফরের আগে রাষ্ট্রদূতকে দেশে ডেকে এনে তাকে বাইরে রাখা একটি ব্যতিক্রমী ঘটনা।

আপলোডকারীর তথ্য

কাতারে লাইসেন্স হারাল রিক্রুটমেন্ট এজেন্সি, বন্ধ অফিস

প্রধানমন্ত্রীর জাপান সফর: ঢাকায় তলব রাষ্ট্রদূত, টোকিওতে সচিব নজরুল

আপডেট সময় ০৭:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬