ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র নিয়ে দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, পতিত স্বৈরাচার ও একটি রাজনৈতিক পক্ষ যৌথভাবে দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তে লিপ্ত রয়েছে।

শিল্পাঞ্চলের ঘটনার উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশজুড়ে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি বিভিন্ন কলকারখানায় শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা চালানো হয়েছে। নীতি ও আদর্শের কথা তুলে ধরে তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—যারা এই স্লোগান বা নীতি মেনে চলে না, তারাই এখন এসব চক্রান্ত করছে। গোয়েন্দা তথ্যের কথা জানিয়ে তিনি অভিযোগ করেন, সীমানার ওপার থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অর্থ পাঠাচ্ছে আর দেশে থাকা অপর একটি পক্ষ সেই অর্থে বিশৃঙ্খলা ঘটাচ্ছে। এর আগে এই দলটি নির্বাচনের আগে নানা প্রলোভন দেখিয়ে টিকিট বিক্রির চেষ্টা করেছিল বলেও তিনি জানান।

দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং মানুষের ভাগ্য বদলের এই ধারা যেন কোনো অশুভ শক্তির কারণে থমকে না যায়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, দেশের জনগণ সচেতন হলে কেউ আর এখানে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সক্ষম হবে না।

রাজশাহীর সুপেয় পানি ও সেচ সংকট মেটাতে এবং পদ্মা ও তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায়ে নিজস্ব ব্যারাজ নির্মাণের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। পদ্মা ও তিস্তায় দ্রুত সময়ের মধ্যে ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি উল্লেখ করেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে রাজশাহী অঞ্চলসহ আশপাশের অন্তত ১৪টি জেলার মানুষ সরাসরি সুফল পাবে।

জনসভায় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জানান, খাল খনন পুনঃসূচনা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ, উপজেলা হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং পদ্মা-তিস্তা ব্যারাজের মতো মেগা প্রকল্প বাস্তবায়নে জনগণের অবিচল আস্থা প্রয়োজন। নেতাকর্মী ও উপস্থিত জনতাকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থন ও শক্তিই হচ্ছে বিএনপি সরকারের মূল চালিকাশক্তি।

আপলোডকারীর তথ্য

সৌদি সুরক্ষায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাজ্য

দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০১:৩১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬