ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা

শারদীয় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে আংশিক পরিবর্তনের কথা জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার সংস্থাটির অপারেশন বিভাগ থেকে জানানো হয় যে, ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক থাকলেও ২৩ অক্টোবর শুক্রবারের সময়সূচিতে বড় পরিবর্তন আসবে। ছুটির এই দিনগুলোতে যাত্রী চাহিদা বিবেচনা করে ট্রেনের বিরতি ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত হতে পারে। সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।‎।

ডিএমটিসিএল-এর সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরের দিকে প্রথম ট্রেনটি যাত্রা করবে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের ব্যস্ত সময়ে ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন পাওয়া গেলেও রাত বাড়ার সাথে সাথে যাত্রী অনুযায়ী বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হতে পারে। এই চার দিনে উভয় দিক মিলিয়ে সর্বমোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে। দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলবে।

তবে ২৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু হবে দিনের দ্বিতীয় ভাগে। এদিন উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন বিকেল ৩টা থেকে এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ট্রেন বিকেল ৩টা ২০ মিনিট থেকে চলাচল করবে। শুক্রবার দুই দিক থেকে মোট ৮২টি ট্রিপের ব্যবস্থা রাখা হয়েছে।

যাত্রীদের বাড়তি চাপ সামলাতে বিশেষ প্রস্তুতির কথাও জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে অতিরিক্ত দুটি ট্রেন সর্বদা প্রস্তুত রাখা হবে। পরিস্থিতি অনুযায়ী এসব ট্রেন ব্যবহার করে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করা হবে বলে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সৌদি সুরক্ষায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাজ্য

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা

আপডেট সময় ১১:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬