ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্সীগঞ্জে জাল টাকা তৈরির সময় যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজস্ব প্রযুক্তিতে জাল টাকা তৈরির অভিযোগে শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের একটি একতলা বাড়ির উত্তর পাশের কক্ষ থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে ওই যুবকের কাছ থেকে ২০০ টাকার নোটের আদলে তৈরি মোট দুই লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। পাশাপাশি টাকা ছাপানোর কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গ্রেপ্তার শ্রাবন স্থানীয় মজিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নির্দিষ্ট অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকায় সরবরাহ করে আসছিলেন।

সোমবার জেলা পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, এই ঘটনার প্রেক্ষিতে শ্রাবন হোসেনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ায় সোপর্দ করার প্রস্তুতি চলছে। সোমবার (১৯ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে জাল টাকা তৈরির সময় যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬