ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: প্রেসিডেন্ট

গণমাধ্যমকে গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক কাঠামোতে সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার সবচেয়ে বড় সুযোগ রয়েছে। মিডিয়া যদি নিজে গণতান্ত্রিক নীতি বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকাশে কাজ করে, তবে তা জনগণের জন্য সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনে।

সোমবারে বঙ্গভবনে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, সাংবাদিকদের নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে এবং পেশাগত স্বার্থ সংরক্ষণে সোচ্চার থাকতে হবে। তিনি অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সাংবাদিকদের ওপর সহিংসতার বিচার পাওয়ার মতো মূল সমস্যাগুলো সমাধানে পেশাদার সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন।

গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনে ডিআরইউর অঙ্গনে নিজের বিভিন্ন কর্মসূচির স্মৃতি স্মরণ করেন প্রেসিডেন্ট। সে সময় সাংবাদিকদের সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ডিআরইউর সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দেন। সাক্ষাতকালে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে ডিআরইউ নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। দেশে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আল আমিন আজাদ ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন। বঙ্গভবনের পক্ষে প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, প্রেস সচিব মো. সরওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

তেহরান সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: প্রেসিডেন্ট

আপডেট সময় ০৭:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬