ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বের দীর্ঘস্থায়ী সরকার প্রধান শেখ হাসিনা

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমানে বিশ্বের দীর্ঘস্থায়ী সরকার প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শুক্রবার ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। টানা দুই মেয়াদে ৯ বছরসহ মোট ১৪ বছর সরকার প্রধান ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে বর্তমান বিশ্বে ১২ জন সরকারপ্রধান নারী। যা বিশ্বের সরকার প্রধানের মাত্র ৭ ভাগ। আর এই ১২ জন নারী সরকারপ্রধানদের মধ্যে ৬ জন ইউরোপীয় দেশগুলোর নেতা, দু’জন দক্ষিণ আমেরিকার। এদের চারজনই তাদের দেশের প্রথম নারী সরকারপ্রধান।

প্রতিবেদন তথ্য মতে, ১৪ বছরের শাসনের কারণে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। এরপরই রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তিনি ১১ বছর ধরে ক্ষমতায় আছেন। এরপর রয়েছেন আফ্রিকার প্রথম নারী সরকারপ্রধান লাইবেরিয়ার এলেন জনসন সিরলিফ। তিনিও ১১ বছর ধরে প্রেসিডেন্টের পদে রয়েছেন। এছাড়া চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট ৭ বছর ধরে ক্ষমতায় রয়েছেন।

অন্য সরকারপ্রধানদের অবশ্য ক্ষমতায় খুব বেশিদিন নয়। মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিল্ডা হেইন ১ বছর, নরওয়ের প্রধানমন্ত্রী পদে আর্না সোলবার্গ ৪ বছর, পোল্যান্ডের প্রধানমন্ত্রী বিটা জিদলো ১ বছর, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ডরিস লিউথার্ড ১ বছর এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ১ বছর ক্ষমতায় আছেন। এছাড়া সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা বরনাবিক ১ বছর, নামিবিয়ার প্রধানমন্ত্রী সারা কুগনগেলওয়া ২ বছর, পেরুর প্রধানমন্ত্রী মার্সিডিজ আরাও ১ বছর ধরে ক্ষমতায় আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

বিশ্বের দীর্ঘস্থায়ী সরকার প্রধান শেখ হাসিনা

আপডেট সময় ০৬:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭