ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পিস্তল হাতে ইশরাক হোসেনের অভিযান, আইন লঙ্ঘনের তদন্তে ডিবি

রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পিস্তল হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, প্রতিমন্ত্রী গাড়ি থেকে নেমে হ্যান্ড মাইক ও পিস্তল হাতে একদল ব্যক্তিকে ধাওয়া করছেন। একপর্যায়ে পিস্তলের স্লাইড টেনে গুলি করার প্রস্তুতি নিয়ে লোকজনের দিকে অস্ত্র তাক করে তাকে চিৎকার করতে দেখা যায়। এ সময় তার সাথে সাদা পোশাকে আরেক ব্যক্তিকেও অস্ত্র হাতে দেখা গেছে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানের ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, পুরো ঘটনাটি নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং এ সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট ডিসি জমা দেবেন। প্রতিবেদনে যদি আইনের কোনো ব্যত্যয় পাওয়া যায়, তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যথাযথ আইনগত পদক্ষেপ নেবে।

একজন মন্ত্রী পুলিশের মতো এমন অভিযানে অংশ নিয়ে অস্ত্র প্রদর্শন করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি আরও বলেন, ঘটনাটি মূল্যায়নের জন্য এখনও সময় আসেনি, প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে অভিযানের ওই ভিডিওটি প্রকাশ করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই দিন সন্ধ্যায় দেওয়া আরেকটি পোস্টে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করে জানান, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত তার এই অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসনের দল

পিস্তল হাতে ইশরাক হোসেনের অভিযান, আইন লঙ্ঘনের তদন্তে ডিবি

আপডেট সময় ০৩:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬