ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শামা: সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড়

সৌদি আরবে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই বাংলাদেশির ঘটনাকে একটি বড় শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে নিজ নিজ কর্মস্থলের দেশের প্রচলিত আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের আইনি কাঠামো অত্যন্ত নিজস্ব এবং কঠোর। অতীতের অভিজ্ঞতার আলোকে তিনি ব্যাখ্যা করেন যে, ওই দেশে কোনো গুরুতর অপরাধ সংঘটিত হলে সেখানকার আইনি ব্যবস্থা অনুযায়ীই বিচারকার্য পরিচালিত হয়। তিনি আরও বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে অত্যন্ত গর্হিত কাজ। মূলত ওই অপরাধের দায়েই আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। সেই আইনি কাঠামো অনুযায়ী কেউ যদি গর্হিত অন্যায় কাজ করে, তখন সেই আইন অনুযায়ী অভিযুক্তদের সাজা হয়।

ফাঁসির এই দণ্ডাদেশের বিষয়ে সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানতে পারেনি বলে জানিয়েছেন শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করেছেন যে, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য পেতে ইতিমধ্যে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। সরকারিভাবে কোনো নিশ্চিত বার্তা পাওয়ার আগ পর্যন্ত সরকার বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করছে।

আপলোডকারীর তথ্য

শামা: সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড়

আপডেট সময় ০৬:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬