ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

৩ নম্বর সতর্কসংকেত, সারাদেশে ভারি বৃষ্টিপাত অব্যাহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আজও সারাদেশে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়। এতেই রাজধানীর বেশির ভাগ এলাকা হাঁটুপানিতে ডুবে যায়। সড়কে যানবাহন চলাচলও থমকে গিয়ে ভোগান্তির মাত্রা বাড়িয়ে দেয়।

আবহাওয়া অধিদপ্তর পূর্ভাবাসে বলেছে, আজও রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে বৈরি আবহাওয়া, পদ্মা তীব্র স্রোত এবং ঘূর্ণায়মান ঢেউয়ের কারণে শনিবার ভোর থেকে নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পীড চলাচল বন্ধ থাকলেও যানবাহন পারাপারের জন্য ৭টি ফেরি চলাচল করছিল।

বিআইডব্লিউটিসি এর সহকারি ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, শুক্রবার সকাল থেকে বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যহত হয় এবং শনিবার সকাল থেকে তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

গতকাল রো রো ফেরি ৪টি এবং ৩টি কে টাইপ ফেরি মোট ৭টি ফেরি সীমিত আকারে চললেও আজ তা বন্ধ রয়েছে। ঘাট এলাকায় পাচ শঁতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে ফলে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। কেউ কেউ বাধ্য হয়ে ঢাকায় ফিরেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৩ নম্বর সতর্কসংকেত, সারাদেশে ভারি বৃষ্টিপাত অব্যাহত

আপডেট সময় ০৫:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭