ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার ঘটনায় যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের নতুন সময়সূচি পরবর্তীতে অবহিত করা হবে।

তবে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে জেদ্দা ও মদিনা রুট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বর্ধিত চাহিদা মেটাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭-এর বদলে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ পরিচালনা করা হচ্ছে, যার ফলে প্রতি ফ্লাইটে আসন সংখ্যা ১৪৮টি বেড়েছে। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন।

ভ্রমণসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা টিকিটের তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত

আপডেট সময় ০৬:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬