ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের প্রাণহানি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঘটা এই ঘটনায় কমপক্ষে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া শিক্ষার্থী ও কর্মীদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) তথ্যমতে, প্রাথমিক পর্যায়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তী সময়ে হাসপাতালে আসা মরদেহের সংখ্যা ২৮টিতে গিয়ে দাঁড়ায়। এছাড়া আহতদের মধ্যে ২০ শিশুকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ জানিয়েছেন, ছাদ ধসের ফলে নিহতের পাশাপাশি আহতদের সংখ্যা চার দশকে পৌঁছেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। পরে তারা জানায়, স্কুলের ছাদ ধসের ঘটনায় ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত ২০ শিশুকেও হাসপাতালে নেয়া হয়েছে।

এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজে বিশেষ গুরুত্ব দিয়েছে, যাতে কোনো শিশু বা কর্মী আটকে থাকলে তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। এখন পর্যন্ত পুরো এলাকাটিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা নিয়ে ‘চিরকুট’

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের প্রাণহানি

আপডেট সময় ০১:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬