ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গাপূজায় পুলিশের পাঁচ দফা বিশেষ নিরাপত্তা নির্দেশনা

শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপ কর্তৃপক্ষ এবং দর্শনার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে যে, পূজা চলাকালীন কোনো ধরণের গুজবে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তা জোরদারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এছাড়া মণ্ডপে কোনো প্রকার ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে প্রবেশ না করার জন্য দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে প্রবেশপথে আর্চওয়ে গেট বসানো এবং মণ্ডপসহ প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে বলা হয়েছে। বিদ্যুত বিভ্রাটের কথা মাথায় রেখে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়েছে।

দর্শনার্থীদের সুষ্ঠু যাতায়াতের জন্য নারী ও পুরুষদের আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখতে হবে। মণ্ডপের শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োগের ক্ষেত্রে তাদের সহজে শনাক্তকরণের জন্য নির্দিষ্ট পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিসর্জন অনুষ্ঠান যেন নির্ধারিত রুট মেনেই সম্পন্ন হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বা জরুরি প্রয়োজনে দ্রুত পুলিশের সাথে যোগাযোগের জন্য পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পূজার সার্বিক নিরাপত্তা ও শান্তি বজায় থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের প্রাণহানি

শারদীয় দুর্গাপূজায় পুলিশের পাঁচ দফা বিশেষ নিরাপত্তা নির্দেশনা

আপডেট সময় ১১:৫০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬