রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের রাস্তায় বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীরা এ সময় দুটি ককটেল নিক্ষেপ করে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিক্ষেপ করা ককটেলগুলোর একটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় ককটেলটি একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর পড়ে, যার ফলে ওই চালক আহত হন।
ঘটনার পরপরই আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 





















