ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৯ নভেম্বর ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন ডেকেছেন।

গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর এটিই তার ডাকা প্রথম সংসদ অধিবেশন। উল্লেখ্য, সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়া এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না। তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর শেষ হওয়ার ঠিক ৬০ দিন পর এই চতুর্থ অধিবেশন বসছে।

এর আগে, গত ১১ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ২৭ আগস্ট শুরু হওয়া সেই অধিবেশন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। ওই ৯ দিনের বৈঠকে ছয়টি বিল পাস ও ছয়টি বিল উত্থাপন করা হয়। এছাড়া ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠনসহ একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়েছিল।

চলতি বছরের ১২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২৫ কার্যদিবস চলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যেখানে ৯৪টি বিল পাস হয়। এরপর ৭ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ২৬ কার্যদিবস চলে বাজেট অধিবেশন বা দ্বিতীয় অধিবেশন, যেখানে ১০টি সরকারি বিল পাস হয়েছিল। সংবিধানের নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান এবং প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করে থাকেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, বিচারকের খাসকামরায় গমন

৯ নভেম্বর ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ০৬:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬