ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত

হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি কনটেইনারবাহী জাহাজে অজ্ঞাত কোনো বস্তুর আঘাত লেগেছে। মঙ্গলবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এই তথ্য নিশ্চিত করেছে। তারা নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছে এবং বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা বা জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সংস্থাটি জানায়, নির্ভরযোগ্য একটি সূত্র থেকে তারা এ ঘটনার খবর পেয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির পূর্বদিকে একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিতে আগুন ধরে যায়। ইরানের দাবি, ট্যাংকারটি নৌ-চলাচলের নিয়মকানুন মানছিল না। এমনকি জাহাজটি নিজের অবস্থান শনাক্ত করার ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করছিল বলেও অভিযোগ করেছে দেশটির নৌবাহিনী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত

আপডেট সময় ০৬:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬