সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে দেশটির সরকারের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এই অনুরোধ জানান। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামলায় আহত বাংলাদেশিদের যথাযথ চিকিৎসা ও সেবা প্রদানের জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সৌদি সরকার ও সাধারণ মানুষের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সংহতি জানিয়েছেন এবং প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।
বর্তমান পরিস্থিতিতে শামা ওবায়েদ ইসলাম উত্তেজনা প্রশমনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টাকেই অগ্রাধিকার দিতে হবে। বিপরীতে, এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়ে সমর্থন ও সংহতি প্রকাশের জন্য সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















