ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে স্থাপিত বিশেষ ভ্রাম্যমাণ পরীক্ষাগার বা মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার, ১৪ অক্টোবর সকালে সচিবালয়ে নিজের দপ্তরে যাওয়ার প্রাক্কালে তিনি এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা এই ল্যাবের ভেতরে প্রবেশ করে প্রধানমন্ত্রী খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, বর্তমানে দেশের আটটি মহানগরীতে ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে নিয়মিত খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে দেশব্যাপী এই কার্যক্রম আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাতেই এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

খাদ্য নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির উদ্দেশ্যে ভ্রাম্যমাণ ল্যাবগুলোতে বিশেষ প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। প্রতিটি ভ্যানের বাইরের অংশে মনিটর স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে নিরাপদ খাদ্য সম্পর্কিত সচেতনতামূলক ভিডিও চিত্র প্রচার করা হয়। এছাড়া, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় নতুন করে ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬