ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সাবেক উপদেষ্টাদের

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার, অনলাইন হয়রানি এবং ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের ১২ জন সাবেক উপদেষ্টা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বার্তায় তারা এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে সাবেক উপদেষ্টারা উল্লেখ করেন, দেশ যখন চরম সংকটের মুখোমুখি ছিল, তখন অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়। দীর্ঘদিনের অর্থনৈতিক লুটপাট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংসসাধন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনে বিপর্যস্ত দেশকে পুনর্গঠনে তারা কাজ করেছেন। একইসঙ্গে সেই সময়ে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপচর্চা বন্ধ করা সম্ভব হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। এর মাধ্যমে গণতান্ত্রিক সংস্কার, ফ্যাসিবাদী শাসনের বিচার ও মানবাধিকার সুরক্ষার ধারা বজায় থাকার কথা ছিল। তবে দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী ও রাজনৈতিক চক্র ড. ইউনূসের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার ও শারীরিক হুমকির পথ বেছে নিয়েছে।

সাবেক উপদেষ্টারা দৃঢ়তার সঙ্গে জানান, কোনো ধরনের ভয়ভীতি, মিথ্যাচার বা হুমকির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে তাদের বিচ্যুত করা যাবে না। তরুণদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সংস্কার ও জনগণের ঐতিহাসিক রায়কে অপপ্রচার কিংবা ক্ষমতাচ্যুত শক্তি ও তাদের সহযোগীরা মুছে ফেলতে পারবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সাবেক উপদেষ্টাদের

আপডেট সময় ১১:২১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬