ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকারের সাবেক এই প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশে এমন অনাকাঙ্ক্ষিত আচরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কোনো একটি গোষ্ঠী এই হেনস্তায় জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্বের সঙ্গে এমন আচরণ শুধু দুঃখজনকই নয়, এটি বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে। সরকার আশা প্রকাশ করেছে যে, বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ভবিষ্যতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের অসদাচরণ ও বিশৃঙ্খলা থেকে বিরত থাকবেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের আইনের আওতায় আনার জন্য মিশনকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ ও দাম্মামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

আপডেট সময় ০৭:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬