ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ২৫২

কুমিল্লার ১৮টি থানায় গত বৃহস্পতিবার একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত চালানো এই অভিযানে ২৫২ জন কিশোরকে আটক করা হয়েছে। জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত দলগুলো কুমিল্লা নগরীসহ বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই অভিযান চালায়। এ সময় ২৫২ জনকে আটক করা হয়েছে। এই অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, উঠতি বয়সী তরুণরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আটকদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যার ঘটনার পর জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়। এরই প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে জেলাজুড়ে পুলিশ ও ডিবি পুলিশের এই যৌথ অভিযান শুরু হয়। জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত পাঁচ ধাপের অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা প্রদানের শর্তে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে, যাদের একটি বড় অংশই শিক্ষার্থী। এছাড়া গুরুতর অভিযোগ থাকায় বাকি ৬২৬ জনকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ২৫২

আপডেট সময় ১০:০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬