ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

গত ১৭ বছর ধরে সংঘটিত অনিয়ম ও দুর্নীতি বর্তমান সরকার বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিগত সময়ে বিদেশি সহায়তারও সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়নি, যার ফলে এখন ধনী দেশগুলোও তাদের আর্থিক সহায়তার পরিমাণ কমিয়ে দিয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন। ইউনিসেফের সঙ্গে কথা বলেছি, একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে।

সুপেয় পানি নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ

সাক্ষাৎ শেষে ইউনিসেফ প্রতিনিধি দলের সদস্যরা জানান, তারা বাংলাদেশের সকল মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সহায়তা করবেন। স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান বলেন, সুপেয় পানি সরবরাহ করা তার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ। দেশের ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে ইউনিসেফের সঙ্গে বিশেষ আলোচনা হয়েছে। এ লক্ষ্যে বিশ্বব্যাংক ও ওয়াটার এইডসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা চলমান রয়েছে। অর্থায়নের দিকটিসহ প্রকল্পের পরিকল্পনা নিয়ে আজকের সভায় গুরুত্বারোপ করা হয়েছে। তিনি বলেন, সব বিষয়গুলো বিবেচনা করে আমাদের দায়িত্ব মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়া বং সেই উদ্দেশ্যে আমরা কীভাবে জাতিসংঘের সঙ্গে একসঙ্গে আমরা কাজ করে মানুষের কল্যাণে আমরা নিজেদের নিয়োজিত করতে পারি, তার অর্থায়ন কীভাবে হ।

পানি সংকট ও পরিবেশগত প্রভাব

মন্ত্রী আরও বলেন, মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না, কিন্তু দূষিত বা জীবাণুপূর্ণ পানি অকাল মৃত্যুর কারণ হতে পারে। নদীগুলোর উজান থেকে পানি প্রত্যাহার করায় পানির প্রবাহ কমে যাচ্ছে, যা পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এর ফলে উত্তরের জেলাগুলোতে মরুভূমিজনিত পরিস্থিতির (ডেজারটিফিকেশন) সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, নদী দিয়ে বঙ্গোপসাগরে পানির প্রবাহ কমে যাওয়ার ফলে দক্ষিণাঞ্চলে সমুদ্রের লোনা পানি প্রবেশ করছে। এতে দীর্ঘ সময় ধরে ওই অঞ্চলে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এই সকল বিষয় বিবেচনায় নিয়েই সরকার নিরাপদ পানি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে।

  • গত ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলে মঈন খানের মন্তব্য।
  • বিগত সময়ে বিদেশি সহায়তার সঠিক ব্যবহারের অভাব ছিল এবং এখন ধনী দেশগুলো সহায়তা কমিয়ে দিয়েছে।
  • ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা।
  • নদীর উজান থেকে পানি প্রত্যাহারে উত্তরের মরুভূমি প্রবণতা ও দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির চ্যালেঞ্জ।
  • ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওয়াটার এইডের মতো উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিত পরিকল্পনা গ্রহণ।
  • এলজিআরডি মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব নিরাপদ পানি নিশ্চিত করা।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মায়েদের জন্য শুটিংয়ে ‘বাড়তি যত্ন’: শ্রিয়া সরণ

১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬