ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে বার্ষিক বিজ্ঞান ও চারুমেলা

কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী বার্ষিক বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কুল ক্যাম্পাসে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ প্রদর্শনীর কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি এবং শৈল্পিক প্রতিভাকে সবার সামনে তুলে ধরাই এই আয়োজনের প্রধান লক্ষ্য। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ আয়োজন চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের। এ আয়োজনে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি, স্কুলের গভর্নিং বডির সদস্য, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বৈজ্ঞানিক মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় শিক্ষার্থীদের বিশাল সৃজনশীল কর্মযজ্ঞ প্রদর্শিত হবে। প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের নিপুণ হাতে তৈরি ৩০৮টি চারু ও কারুকলার কাজ প্রদর্শনীতে স্থান পাবে। অন্যদিকে, পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের নিজস্ব ১৯৫টি বিজ্ঞান প্রকল্পের মাধ্যমে উদ্ভাবনী চিন্তার বহিঃপ্রকাশ ঘটাবে। পাশাপাশি দিবা শাখার প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের প্রায় ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৭৫টি সৃজনশীল কাজ প্রদর্শনীকে আরও সমৃদ্ধ করবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ এবং নিজস্ব চিন্তা প্রকাশের আত্মবিশ্বাস বাড়াতে এই মেলা সহায়ক হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও শিল্পের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এ আয়োজনটি একটি মাইলফলক হয়ে থাকবে। বিদ্যালয় প্রশাসন এই প্রদর্শনীকে সফল করতে সকল অভিভাবক, অতিথি ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতির জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে বার্ষিক বিজ্ঞান ও চারুমেলা

আপডেট সময় ০২:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬