ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

নেপালকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিরিজ জয়ের দুয়ারে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ, আর সমতায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নেপাল। প্রথমার্ধে দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে বিরতির পর পুরোপুরি ছন্দে ফিরে দাপুটে ফুটবল উপহার দেন শ্রাবণী-খাদিজারা। তাদের আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত খেলায় নেপাল আর প্রতিরোধ গড়তে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

মঙ্গলবার রাজধানীর পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে নেপালকে ৩৪-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।

সমতায় ফিরতে মরিয়া নেপাল শুরু থেকে চেপে ধরে বাংলাদেশকে। এক পর্যায়ে তারা এগিয়ে গিয়েছিল ৮-৪ পয়েন্টে। তবে বাংলাদেশ দ্রুতই ঘুরে দাঁড়ায়। ১৩-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যান বৃষ্টি-শ্রাবণীরা।

দ্বিতীয়ার্ধে আরও আধিপত্য করে বাংলাদেশ। তাতে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেপাল পিছিয়ে পড়তে থাকে আরও। শেষ পর্যন্ত সফরকারীরা পারেনি কোনো চমক দেখাতে। ১২ পয়েন্টে ব্যবধান হেরে যায়।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস।

পাঁচ ম্যাচের সিরিজ বাংলাদেশ শুরু করেছিল ৩৪-২৪ পয়েন্টে জিতে। দ্বিতীয় ম্যাচে ২৫-২০ পয়েন্ট জিতে সমতা ফেরায় নেপাল। তৃতীয় ম্যাচে ৩১-২৩ পয়েন্টে জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক

নেপালকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের

আপডেট সময় ১২:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬