ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ী এলাকায় শালিসকারী চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে সেলিম বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার ব্যবহৃত একটি লোহার হাতুড়িও উদ্ধার করা হয়েছে। আটক সেলিম বেপারী সদর উপজেলার সিপাহি পাড়া বল্লাল বাড়ি এলাকার মৃত আহমাদ উল্লাহ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গত ২০ জুলাই দুপুর প্রায় ২টার দিকে পারিবারিক বিরোধের জেরে বল্লালবাড়ী এলাকার বাসিন্দা আবুল কালাম বেপারী (৫৫)-কে হত্যার উদ্দেশ্যে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন তার চাচাতো ভাই সেলিম বেপারী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত সেলিম বেপারী মাদকাসক্ত। প্রায় আট মাস আগে তার মেয়ে পরিবারের অমতে বিয়ে করে চলে যাওয়ার পর থেকে স্ত্রী রোজিনা বেগমকে দায়ী করে নিয়মিত নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরা একাধিকবার শালিস করলেও কোনো সমাধান হয়নি। বরং শালিসকারীদের প্রতিও ক্ষোভ প্রকাশ করতেন তিনি। এরই ধারাবাহিকতায় শালিসকারী চাচাতো ভাই আবুল কালাম বেপারীর ওপর হামলা চালানো হয় বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পরে মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার মুগদা থানার উত্তর মুগদার জান্নাতবাগ এলাকা থেকে সেলিম বেপারীকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের বণিক্যপাড়া ব্রিজের ঢাল এলাকা থেকে ঘটনার ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার ও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় ০১:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬