ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ জিতে নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ তারকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে গোটা স্পেন। সেই আনন্দ, উচ্ছ্বাস আর উদযাপনের মাঝেও ফুটবলে নিজের প্রেরণা নেইমারকে ভুলে যাননি স্পেনের নিকো উইলিয়ামস। শিরোপা জয়ের পর সেটি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে উৎসর্গ করেছেন এই স্প্যানিশ উইঙ্গার।

সোমবার রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকো বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।’

এ সময় নেইমারকেও স্মরণ করেন নিকো। অ্যাথলেটিক বিলবাও তারকা বলেন, ‘নেইমার আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আশা করি, তিনি আমাদের এই ম্যাচটি দেখেছেন। এই শিরোপাটাও তার জন্য। এই শিরোপার একটি অংশ আমি তাকে উৎসর্গ করছি।’

ফাইনালের মহারণে স্পেনের ম্যাচজয়ী গোলটাতেও মিশে আছে নিকোর নাম। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সে তার অ্যাসিস্ট থেকেই দারুণ ফিনিশিংয়ে প্রতিপক্ষের জাল কাপান ফেরান তোরেস।

এর আগে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকো নিজেও একবার বল জালে পাঠিয়েছিলেন। তবে মিকেল মেরিনোর ফাউল বিবেচনায় নিয়ে গোলটি বাতিল করে দেন রেফারি।

তবে বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই নিকোর। শিরোপা জয়ের মধ্যেই সব তৃপ্তি খুঁজে নিয়েছেন এই স্প্যানিশ উইঙ্গার। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘গোলটি বাতিল হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমরা ম্যাচটা তো জিতে গেছি।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বিশ্বকাপ জিতেছি। দলের সাফল্যের কাছে ব্যক্তিগত অর্জন বা হতাশার কোনো মূল্য নেই।’

নিকো তার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপেই শিরোপার দেখা পেলেও সোনালি ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি নেইমারের। চারটি বিশ্বকাপ খেললেও শিরোপার স্বপ্ন অধরাই থেকে গেছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। এবারের আসরের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাওরা।

এমনকি নেইমার নিজেও তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে বিশেষ সুবিধা করতে পারেননি। গ্রুপপর্বের শেষ ম্যাচে এবং শেষ ষোলোতে কিছু সময় খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও দলকে কোয়ার্টারে তুলতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বকাপ জিতে নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ তারকা

আপডেট সময় ০৩:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬