ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে শিক্ষার্থীর বিষপান

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে এক শিক্ষার্থী (১৪) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার মৌখাড়া ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা চেষ্টাকারী শিক্ষার্থী ওই বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ে। তবে কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে তা জানা যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খাতুন রেখা বলেন, বিদ্যালয়ে প্রাক-নির্বাচনি চলছিল। পরীক্ষা শেষে ওই শিক্ষার্থী ওয়াশরুমে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। তার গোঙানির শব্দে সহপাঠীরা এগিয়ে গিয়ে তাকে ওয়াশরুমে পড়ে থাকতে দেখে।

পরে শিক্ষকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। এ সময় সেখান থেকে কোমল পানীয়ের বোতল থেকে বিষ পাওয়া যায়। সকালে বিদ্যালয় আসার সময় সে ওই বোতলে করে বিষ নিয়ে এসেছে বলেই মনে হচ্ছে।

ওই শিক্ষার্থীর সহপাঠী মিতু জানায়, পরীক্ষার পুরো সময় তাকে হতাশাগ্রস্ত দেখা যাচ্ছিল। আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলছিল না। শুধু বলছিল- ‘তোদের সঙ্গে আজ আমার শেষ দেখা’।

শিক্ষার্থীর বাবা বলেন, সকালে আমি পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে রেখে এসেছি। দুপুরে স্কুল থেকে ফোন করে জানানো হয় সে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে ঠিক কী কারণে সে এমনটি করেছে তা জানি না।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে শিক্ষার্থীর বিষপান

আপডেট সময় ০৯:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬