ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ইংল্যান্ড এই ম্যাচটি খেলতে চায় না, আমরাও চাই না:তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ প্রসঙ্গে ফ্রান্স কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ফ্রান্সের। এবার সেই ক্ষত নিয়েই আজ শনিবার (১৮ জুলাই) মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামতে হচ্ছে ফরাসিদের।

তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের বিদায়ী কোচ দিদিয়ের দেশম স্পষ্ট করেই জানিয়েছেন যে, এই ম্যাচটি খেলার কোনো মানসিকতাই তাদের নেই, তবুও জাতীয় জার্সির প্রতি দায়িত্ববোধ থেকে তারা ব্রোঞ্জ পদক জিততে চান।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘এই ম্যাচটি নিয়ে আমার একটি বড় দায়িত্ব রয়েছে। এটি কোনো প্রীতি ম্যাচ নয়, এটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আমি, খেলোয়াড়রা এবং পুরো স্টাফরা মিলে এই শেষ লক্ষ্যটিতে পৌঁছাতে বাধ্য। অবশ্যই এটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ নয়। ইংল্যান্ডও এই ম্যাচটি খেলতে চায় না, আর আমরাও চাই না। কিন্তু বাস্তবতা হলো আমাদের এখন এখানেই লড়তে হবে।’

দেশম আরও জোর দিয়ে বলেন, তাদের মূল লক্ষ্য এখন তৃতীয় স্থান অর্জন করা এবং জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর মানেই হলো সেই দায়িত্ব পালন করা।

একই সঙ্গে ম্যাচটি ফ্রান্সের ডাগআউটে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে তা নিশ্চিত করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে যেন আমরা তৃতীয় হতে পারি এবং এই শেষ লক্ষ্যটিকে বাস্তবে রূপ দিতে পারি। এই জার্সিটি পরলে আমাদের এই দায়িত্বটুকু পালন করতেই হবে। আমার মাথায় এটি স্পষ্ট যে, এটাই (কোচ হিসেবে) আমার শেষ ম্যাচ। আমি চাই না কেউ কাঁদুক। শেষটা খুব কাছে, তবে জীবন তো আর থেমে থাকে না।’

এদিকে সেমিফাইনালে হারের পর দলের খেলোয়াড়দের মানসিক অবস্থা কেমন, তা অকপটে স্বীকার করেছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তবে একই সঙ্গে বিদায়ী কোচ দেশমকে একটি জয় দিয়ে বিদায় জানানোর তাড়নাও কাজ করছে তাদের মধ্যে।

কোনাতে বলেন, ‘আমাদের মধ্যে কেউই এই তৃতীয় স্থানের লড়াইয়ে নামতে চাইনি, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমরা আমাদের কোচকে প্রতিদান দিতে চাই। ফ্রান্স দলের জন্য তিনি অনেক কিছু করেছেন। সেজন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং এই ম্যাচটি জেতার জন্য আমাদের যথাসাধ্য সবকিছু করতে হবে… যেন অন্তত এই ব্রোঞ্জ পদকটি আমরা নিজেদের করে নিতে পারি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

ইংল্যান্ড এই ম্যাচটি খেলতে চায় না, আমরাও চাই না:তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ প্রসঙ্গে ফ্রান্স কোচ

আপডেট সময় ১২:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬