ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে দুই গ্রুপের সংঘর্ষে দুই যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত পৌ‌নে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রা‌মে এ ঘটনা ঘটে।

‌নিহতরা হ‌লেন- একই গ্রা‌মের মৃত চাঁদ আলীর ছে‌লে ফারুক হোসেন (৪০) ও একই ইউনিয়‌নের খানপুর গ্রা‌মের আতিয়ার শে‌খের ছে‌লে আব্দুল শেখ (২৫)।

পু‌লিশ বল‌ছে, আধিপত্য বিস্তার নি‌য়ে স্থানীয় ছা‌লিম হো‌সেন ও মিন্টু চৌ‌কিদার গ্রু‌পের ম‌ধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধ‌রে এই হামলা ও হত্যার ঘটনা। নিহত দুইজন ছা‌লিম হো‌সেন গ্রু‌পের সদস্য।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বি‌কালে দুই গ্রু‌পের অনুসারী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। রা‌তে বিরোধের জের ধ‌রে মিন্টু চৌ‌কিদা‌রের সমর্থকরা দেশীয় অস্ত্র নি‌য়ে ছালিম হোসেনের বাড়িতে অত‌র্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থ‌লে থাকা ছা‌লি‌মের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডল‌কে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

‌খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোল্লা জা‌কির হো‌সেন জানান, স্থানীয় মিন্টু চৌ‌কিদার ও ছা‌লিম হো‌সেন গ্রু‌পের ম‌ধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নি‌য়ে এই হত্যার ঘটনা ঘ‌টে‌ছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা

আপডেট সময় ১১:১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬