ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে মুহিদ খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন।

মুহিদ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়িতে ফিরছিলেন মুহিদ। টিকিট না পাওয়ায় ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। ভোরে সেখানেই ঘুমিয়ে গেলে হঠাৎ হাত ছুটে নিচে পড়ে যান মুহিদ। দুর্ঘটনায় তাঁর একটি পা ট্রেনের নিচে কাটা পড়ে। শরীরের বাকি অংশ পাশের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন জড়ো হয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়। পরে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নিহত যুবকের চাচাতো ভাই দেওয়ান রিয়াদ বলেন, ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়িতে ফিরছিলেন মুহিদ। শুনেছি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। ভোরে চোখে ঘুম চলে এলে হাত ছুটে যায়। এতে রাজুর বাজার এলাকায় দরজা থেকে ছিটকে পড়েন মুহিদ। পরে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৬:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬