ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

ম্যাচ হেরে মেজাজ হারিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়কে চড় মারলেন বেলিংহাম

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর মাঠেই মেজাজ হারিয়ে বসেন ইংল্যান্ডের অনেক খেলোয়াড়। এই সময় বদলি খেলোয়াড় ভালেন্তিন বার্কোকে থাপ্পড় মারেন জুড বেলিংহাম।

ম্যাচে ৯২ মিনিটে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। হারের মুখ থেকে ফিরে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। এই জয়ে তারা পৌঁছে যায় ফাইনালে।

আটলান্টায় ৫৫ মিনিটে গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড। এই গোল করেন অ্যান্থনি গর্ডন। এই গোলের মাধ্যমে ৬০ বছর পর ফাইনালে ওঠার পথে এগিয়ে যাচ্ছিল তারা। তবে খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে দূরপাল্লার দুর্দান্ত এক শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে পুরো ম্যাচের ফল পাল্টে দেন মার্তিনেজ। হেডে গোল করে দলকে জিতিয়ে দেন তিনি। এই জয়ে জুলাই ২০ তারিখে ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ম্যাচ চলাকালীন দুই দলের মধ্যে বেশ উত্তেজনা ছিল। খেলা শেষেও এই উত্তেজনা কমেনি। বরং ইংল্যান্ড ও আর্জেন্টিনার খেলোয়াড়রা একে অপরের মুখোমুখি হয়ে পড়েন উত্তপ্ত পরিস্থিতিতে।

আর্জেন্টিনার বদলি খেলোয়াড় বার্কো মাঠে দৌড়ে এসে ইংলিশ খেলোয়াড়দের সামনে উৎসব করেন। এতে ক্ষুব্ধ হন বেলিংহাম ও তার সতীর্থরা। তখনই তাকে চড় মেরে বসেন বেলিংহাম।

সাবেক ইংলিশ ফুটবলার পল রবিনসন বিবিসি রেডিও ফাইভ লাইভে বলেন, ‘আজকের মতো এমন খেলোয়াড়সুলভ আচরণ আর কখনো দেখিনি। এই বিশ্বকাপে সবচেয়ে খারাপ উদাহরণ ছিল এটাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদিতে ফ্লাইট বাতিলে আটকে পড়েছেন চার হাজার ভারতীয় ওমরাহ

ম্যাচ হেরে মেজাজ হারিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়কে চড় মারলেন বেলিংহাম

আপডেট সময় ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬