ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনার জয়ের পর আনন্দমিছিল, ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৩টার দিকে শহরের ছোটবাজার এলাকার শহীদ মিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী (২৩) শহরের মালিনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা জয়লাভ করে। খেলা শেষে শহরে আনন্দমিছিল বের হয়। সেই মিছিলের ছবি ও ভিডিও ধারণ করতে শহীদ মিনার মোড়ের একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন দীপ্ত। এ সময় অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীপ্তর মামা সুব্রত রায় বলেন, আর্জেন্টিনার জয়ের আনন্দে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে মিছিল বের করেন। সেই মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে দীপ্তর মৃত্যু হয়।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন যুবক আহত অবস্থায় দীপ্তকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল

আর্জেন্টিনার জয়ের পর আনন্দমিছিল, ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় ১২:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬