ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পারিবারিক কলহের জেরে ঘরে আগুন, স্বামীকে তালাক দিলেন স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

পারিবারিক কলহের জেরে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। ঘটনার দুই দিন পর আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামী শাহ আলম শেখ ওরফে বাবুকে তালাক দেন তাসলিমা খানম।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাতে স্বামী শাহ আলম শেখ বসতঘরে আগুন ধরিয়ে দেন। পরে বুধবার (১৫ জুলাই) আদালতের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের অবসান ঘটান তাসলিমা।

স্থানীয়রা জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রে ভূমিহীন তাসলিমা খানম একটি ঘর বরাদ্দ পান। এরপর থেকে ওই ঘরে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

তাসলিমার অভিযোগ, স্বামী শাহ আলম নিয়মিত মাদক সেবন করতেন এবং উপার্জনের অর্থ সংসারে না দিয়ে নেশার পেছনে ব্যয় করতেন। পাশাপাশি বিভিন্ন সময় তাকে শারীরিক নির্যাতনও করা হতো। এরই জেরে সোমবার রাতে বসতঘরে আগুন ধরিয়ে দেন শাহ আলম। পরে স্থানীয়রা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাসলিমা খানম বলেন, যে ব্যক্তি নিজের বসতঘরে আগুন দিতে পারে, তার সঙ্গে আর বৈবাহিক সম্পর্ক রাখা সম্ভব নয়। অনেক চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে। কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে গেছে। তাই আইনগতভাবে তাকে তালাক দিয়েছি।

এ বিষয়ে শাহ আলম শেখের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, সরকারি স্থাপনায় আগুন দেওয়া অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

পারিবারিক কলহের জেরে ঘরে আগুন, স্বামীকে তালাক দিলেন স্ত্রী

আপডেট সময় ০১:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬