ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে স্বামী ও সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূ (২৮) অভিযোগ করেন, অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডল (৬০) সম্পর্কে তার কাকা হন। পারিবারিক সম্পর্ক ও প্রভাবের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানকে হত্যার ভয়ভীতি দেখিয়ে তিনি তাকে একাধিকবার ধর্ষণ করেন। প্রাণনাশের আশঙ্কায় এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর স্বামী (৪৮) বলেন, গত ১১ জুলাই ১০টার দিকে নুনি গোপাল তাদের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীর সঙ্গে জোরপূর্বক ধস্তাধস্তি করেন। এ সময় তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অতীতেও নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগ অস্বীকার করে নুনি গোপাল চন্দ্র মণ্ডল বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগী তার কাছে এসেছিলেন। তিনি তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যাওয়ার পরামর্শ দেন।

এ ঘটনায় বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডলকে গ্রেফতার করে।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার পর অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেফতার

আপডেট সময় ১০:৫০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬