ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের বন্দর থানায় রমজান (৩৮) নামে এক ব্যক্তি শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

বুধবার দুপুরে বন্দর থানা প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

রমজান বন্দরের একরামপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রমজান থানা প্রাঙ্গনে এসে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দেন। বিষয়টি টের পেয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে শান্ত করেন। পরে শরীরে পানি ঢেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাকে আত্মহত্যার চেষ্টা থেকে বিরত রাখা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, রমজানের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তার সহযোগী কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে বিরোধ ও কথা-কাটাকাটির জেরে তিনি এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

আপডেট সময় ০৮:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬