ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সকে হারিয়েই জন্মদিন উদযাপন করতে চান ইয়ামাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

১৯ বছরে পা দিলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তবে জন্মদিনে দামী কোনো উপহার নয়, তার সবচেয়ে বড় চাওয়া একটাই ফ্রান্সকে হারিয়ে স্পেনকে বিশ্বকাপের ফাইনালে তোলা।

মঙ্গলবার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইয়ামাল বলেন, “এখন পর্যন্ত খুব বেশি উপহার পাইনি। সবচেয়ে বড় উপহার হবে মঙ্গলবার জিতে নিউইয়র্কে ফাইনাল খেলতে যাওয়া।”

সম্প্রতি বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের পর ইয়ামালকে উদ্ধৃত করে বলা হয়েছিল, স্পেন নয়, বরং ফ্রান্সেরই ভয় পাওয়া উচিত। এ নিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি কি ফ্রান্সকে ভয় পাই? আমি বলেছি, না। আমরা ইউরোপের চ্যাম্পিয়ন। এটি শুধু একটি ফুটবল ম্যাচ।’

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার গোল করেছেন ইয়ামাল। তবে বড় ম্যাচে গোল করতে পারলে সেটিকে বিশেষ অর্জন বলেই মনে করেন তিনি। তিনি বলেন, ‘আমি গোল নিয়েই শুধু ভাবি না। তবে এমন ম্যাচে গোল করা অবশ্যই বিশেষ কিছু। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাই এখানে এসেছি।’

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও জানিয়েছেন, তার দল নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল খেলেই ফ্রান্সকে চাপে ফেলতে চায়। তবে তিনি স্বীকার করেছেন, গত দুই বছরে ফরাসি দল অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘ফ্রান্স আগের চেয়ে অনেক ভালো দল। তাদের খেলোয়াড়দের উন্নতি হয়েছে। তবে আমাদেরও নিজেদের শক্তির ওপর বিশ্বাস আছে। আমরা শুরু থেকেই নিজেদের খেলার ধরন চাপিয়ে দিতে চাই।’

সবশেষ দুই দেখাতেই স্পেনের কাছে হেরেছে ফ্রান্স। তবে এবার মঞ্চ বিশ্বকাপের সেমিফাইনাল। তাই দুই ইউরোপীয় পরাশক্তির এই লড়াইয়ে সবার নজর থাকবে ১৯ বছর বয়সী ইয়ামাল ও ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের দিকেও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফ্রান্সকে হারিয়েই জন্মদিন উদযাপন করতে চান ইয়ামাল

আপডেট সময় ০১:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬