ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকার গণঅভ্যুত্থানকে ধারণ করে এবং গণঅভ্যুত্থানের স্পিরিট মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, যথাযোগ্য মর্যাদা দিয়ে এটাকে পালন করা হবে। শুধু পালন না, আমরা যে কথাটা রিপিট করার চেষ্টা করছি, গণঅভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সেই স্পিরিট আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মূল কর্মসূচিগুলো সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। পরে ব্রিফিংয়ে সেগুলো জানানো হবে।

তিনি জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ জুলাই সকালে রায়েরবাজারে জুলাই শহীদদের কবরের পাশে দোয়া মোনাজাত ও ফাতেহা পাঠ হবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও ক্রোড়পত্র প্রকাশ হবে।

উপদেষ্টা জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন করা হবে। এর সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন এবং ৫ আগস্টে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারগুলোর সংবর্ধনা আয়োজন করা হবে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ১৫ তারিখ। ওইদিন ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলে পড়েছিল স্টুডেন্টদের ওপরে এবং অনেক নারী শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তারপর ১৬ তারিখ আবু সাঈদ শহীদ হন।

জাহেদ উর রহমান বলেন, গণঅভ্যুত্থানে বিএনপির একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আছে। বর্তমান প্রধানমন্ত্রী শুরু থেকেই এর সঙ্গে জড়িত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান

আপডেট সময় ০১:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬