ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে

আকাশ জাতীয় ডেস্ক: 

টেলিভিশনের টকশোতে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ ঘোষণা দেন। গোলাম মাওলা রনি লেখেন, ‘আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশাআল্লাহ।’

যদিও কী কারণে তিনি টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। এ বিষয়ে জানতে চাইলে গোলাম মাওলা রনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, টানা ৫–৭ বছর ধরে নিয়মিত টেলিভিশন টকশো করছি। বেশির ভাগ অনুষ্ঠানই শেষ করে বাসায় ফিরতে রাত ১টা থেকে ২টা বেজে যায়। দীর্ঘদিনের এই জীবনযাত্রা স্বাস্থ্যের ওপর প্রবল প্রভাব ফেলে। এছাড়া চিকিৎসকরাও আমাকে এখন আর এভাবে টকশো চালিয়ে নেওয়া সাপোর্ট করেন না। তাদের মতে, এ বয়সে পর্যাপ্ত ঘুম দরকার এখন। সবকিছু বিবেচনায় নিয়ে আপাতত টেলিভিশন টকশো আর করা হবে না। তবে নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নিয়মিত বিশ্লেষণ ও মতামত তুলে ধরবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে

আপডেট সময় ০৬:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬