ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়ামালের সেরা পারফরম্যান্স এখনও বাকি: স্পেন কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিজের প্রথম বিশ্বকাপে এখনো প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে। তবু মাঠে যতক্ষণ ছিলেন, প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন তিনি। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন, বিশ্বমঞ্চে ইয়ামালের সেরা পারফরম্যান্স এখনো আসেনি।

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ১৮ বছর বয়সী এই উইঙ্গারের। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলোতে সীমিত সময় খেলেছেন তিনি। কেইপ ভার্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন, আর সৌদি আরবের বিপক্ষে খেলেন কেবল প্রথমার্ধ। ওই ম্যাচেই বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান ইয়ামাল।

চোট কাটিয়ে এখন পুরোপুরি ফিট এই স্প্যানিশ ফরোয়ার্ড। শেষ দুই ম্যাচে পূর্ণ সময় খেলেছেন এবং ধীরে ধীরে নিজের স্বাভাবিক ছন্দে ফিরছেন। যদিও এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে মাত্র একটি গোল, অ্যাসিস্টের খাতা এখনো খোলা হয়নি।

তবে পরিসংখ্যানের বাইরে স্পেনের আক্রমণে ইয়ামালের প্রভাব স্পষ্ট। প্রতিপক্ষের রক্ষণভাগের অতিরিক্ত নজর নিজের দিকে টেনে নিয়ে সতীর্থদের জন্য জায়গা তৈরি করছেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের আগে কাদেনা এসইআর-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন দে লা ফুয়েন্তে।

তিনি বলেন, ‘এই বিশ্বকাপে লামিনের সেরা পারফরম্যান্স এখনও আসা বাকি। সে দারুণ অনুপ্রেরণা ও জয়ের ক্ষুধা নিয়ে খেলে। আমাদের শুধু নিশ্চিত করতে হবে, অতিরিক্ত চাপ যেন তার ওপর প্রভাব না ফেলে,” বলেন স্পেন কোচ।’

তিনি আরও বলেন,‘এটি অভিজ্ঞতা অর্জন ও পরিপক্ব হওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। এমবাপে কিংবা হলান্ডও ক্যারিয়ারের শুরুতে এমন সময় পার করেছে। লামিনও সেই পথেই এগোচ্ছে। আমরা তার সঙ্গে নিয়মিত কথা বলি এবং বিশ্বাস করি, বিশ্বকাপের বাকি সময় সে এমন কিছু করবে, যা সবাইকে মুগ্ধ করবে।’

দুই বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে স্পেনের অন্যতম সেরা পারফরমার ছিলেন ইয়ামাল। ওই আসরে একটি গোল ও চারটি অ্যাসিস্ট করে তিনি টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইয়ামালের সেরা পারফরম্যান্স এখনও বাকি: স্পেন কোচ

আপডেট সময় ১২:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬