ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘৫ আগস্টের পর সিএনজিস্ট্যান্ড, বাসস্ট্যান্ড, দোকানপাট দখলের গরম গরম টাকা যাদের পকেটে ঢুকেটে, মাথায় বাড়ি দিলে সব টাকা থুইয়া তারা বঙ্গোপসাগরের দিকে পালাইবে। আর সেটার জন্য সবাই প্রস্তুত হোন। যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব।’

আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে খুনি হাসিনা ১৪০০ জনকে হত্যা করে পালিয়েছে। তার আমরা এখনও বিচার করতে পারিনি। মেনন, ইনু, সন্ত্রাসী যারা আছে, দীপু মনি—তারা এখন জেলে। তাদেরকে আমরা বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে চাই। আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। এই বিচার চাওয়া কি আমাদের অপরাধ? না। তাহলে যারা চিল্লাচিল্লি করতেছেন মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি, কারণ আমরা একটা সভ্য বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। এই সুযোগে কেউ যদি বেশি লাফ দেওয়া শুরু করেন, কিভাবে টেনে নামাইতে হয় আমাদের জানা আছে।’

এনসিপি এ নেতা বলেন, ‘উপরে আল্লাহ আছেন। যেই ধর্মই আমরা মানি না কেন, আমরা বিশ্বে শান্তি চাই। আমরা বাংলাদেশে কাউকে ভয় পাই না। দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ জন মৃত্যুবরণ করেছে। বাংলাদেশে একটা মন্ত্রণালয় রয়েছে—ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তাকে শুধু ইলেকশনের আগেই খুঁজে পাওয়া গিয়েছিল। ইলেকশনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাইনি। টিভিতে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক। ইলেকশনের আগে আপনাদের কাছে আসবে—আমি এইটা করব, সেইটা করব, ওইটা করব, উন্নয়ন করব। ইলেকশনের পরে তাদের পাওয়া যায় নারীর সঙ্গে, মদের আড্ডায়। তারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত।’

ভারত ও দেশটির ক্ষমতাসীন দল বিজেপি এবং আরএসএসের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।

নওগাঁ জেলা এনসিপির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৭:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬