ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ ব্যর্থতার পর কোচকে বরখাস্ত করল সেনেগাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফিফা বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর প্রধান কোচ পাপে থিয়াওকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

শনিবার এক বিবৃতিতে সেনেগাল ফুটবল ফেডারেশন জানায়, বিশ্বকাপে দলের ফলাফল বিবেচনা করেই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪৫ বছর বয়সী পাপে থিয়াওয়ের অধীনে চলতি বছরের শুরুতে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে উঠেছিল সেনেগাল। তবে মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে বিতর্কিত ঘটনার জেরে শিরোপা হাতছাড়া হয় তাদের। ম্যাচ চলাকালে রেফারির একটি পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নেওয়ায় পরে মরক্কোকে বিজয়ী ঘোষণা করা হয়। ওই ঘটনার জন্য চাওকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞাও দেয় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে যাত্রা শুরু করেছিল সেনেগাল। তবে গ্রুপ পর্বে ফ্রান্স ও নরওয়ের বিপক্ষে টানা দুই হারে কঠিন পরিস্থিতিতে পড়ে দলটি। পরে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।

শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি সেনেগাল। শেষ মুহূর্তে চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচ সমতায় ফেরে। অতিরিক্ত সময়ে আরও একটি গোল খেয়ে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, সেনেগালের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা। সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া এই কোচকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে।

আগামী সোমবার সংবাদ সম্মেলন করবে সেনেগাল ফুটবল ফেডারেশন। সেখানেই নতুন প্রধান কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিশ্বকাপ ব্যর্থতার পর কোচকে বরখাস্ত করল সেনেগাল

আপডেট সময় ০৪:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬