ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজে অধঃপতন ও মাদকের প্রসার ঘটছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না। শিক্ষকদের থেকে ডেডিকেশন হারিয়ে যাচ্ছে বলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষকরা প্রাজ্ঞ ও অভিজ্ঞ না হলে শিক্ষার্থীরা আলোকিত হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

শিক্ষার উৎকর্ষতা সাধন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা উল্লেখ করে রিজভী বলেন, অসাধু ঠিকাদাররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে। যারা স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে তাদের মানবতার শত্রু বলেও অভিহিত করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। সভাপতিত্ব করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিশেষ কমিটির সভাপতি ম. হামিদুর হক মানিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী

আপডেট সময় ০৯:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬