ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপ থেকে বিদায়ের জেরে কলম্বিয়ার মিডফিল্ডার জামিন্টন ক্যাম্পাজ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ক্যাম্পাজ বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি সমর্থকসহ সবাইকে আরও শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানিয়েছেন।

এদিকে জামিন্টন ক্যাম্পাজকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, ফুটবল হওয়া উচিত ঐক্য, শ্রদ্ধা ও আশার জায়গা, ঘৃণা, ভীতি প্রদর্শন বা সহিংসতার ক্ষেত্র কখনোই নয়। ফেডারেশন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাছে এই হুমকির জন্য দায়েী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে।

কোয়র্টার ফাইনালে টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। ১৯৯৪ সালের বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের কাছে কলম্বিয়া ২-১ ব্যবধানে হেরেছিল। সেই ম্যাচে ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার একটি ‘আত্মঘাতী গোল’ করেছিলেন। কলম্বিয়ার বিদায় ও দলের দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই মেডেলিন শহরে এসকোবারকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি

আপডেট সময় ০১:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬