ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আমাদের অনেক এমপি অত্যাচারী, অসৎ : অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দলীয় অনেক এমপিকে ‘অত্যাচারী ও অসৎ’ বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার প্রকাশিত দৈনিক প্রথম আলোকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশের রাজনীতি ও অর্থনীতি বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারটিতে আগামী নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি খুবই আশাবাদী যে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন। তিনি অংশ না নিলেও তার দলের অন্যরা অংশ নেবেন। মনে হয় না তার দলের অন্যরা অংশ না নেওয়ার মতো অত বোকার কাজ করবেন। অংশ নেওয়াটাই ভালো হবে।

তখন একটা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা হলেই আমাদের অনেক এমপিকে পাস করতে বেগ পেতে হবে। কারণ, আমাদের অনেক এমপি অত্যাচারী, অসৎ। তারা মানুষের কাছ থেকে নানা ধরনের টাকাপয়সা আদায় করেন। একে ঠিক ঘুষ বলব না।

সবাই কি এক কাজ করেন? এমন আরেক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বেশ অনেকজন। সংখ্যাটা কম না। আমিই জানি কয়েকজনের কথা। নির্বাচনে প্রতিযোগিতা হলে তারা তখন শিক্ষা পাবেন। ভালোই শিক্ষা পাবেন। আবুল মাল আবদুল মুহিত আরো বলেন, তাদের অনেকেই আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না। আমার মনে হয় আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে অনেক নতুন মুখ আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমাদের অনেক এমপি অত্যাচারী, অসৎ : অর্থমন্ত্রী

আপডেট সময় ১১:৪৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭