ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন

আকাশ জাতীয় ডেস্ক:  

গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর একটি কয়েল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ ১ ঘণ্টা ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শুক্রবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ধানঘড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বিসিক শিল্পনগরীর একটি কয়েল ফ্যাক্টরিতে আগুন দেখতে পান স্থানীয়রা। এতে ফ্যাক্টরির একটি টিনশেড পাকা ঘরের ভেতরে কয়েল শুকানোর ড্রায়ার রুমে আগুন লেগে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

ফ্যাক্টরির মালিক সামিউল হুদা সুমেল জানান, ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, কারখানার অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অনেক মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন

আপডেট সময় ০৩:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬