ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। বিদ্যুৎমন্ত্রী সংসদের এসি রুমে দাঁড়িয়ে বিদ্যুৎ নিয়ে মিথ্যা তথ্য দেন। তিনি বলেন, ‘বিদ্যুৎ নাকি যায় না’। আমি বলব, এসি রুমে থেকে বিদ্যুতের খবর জানবেন না। এসি রুম থেকে বেরিয়ে আসুন।

বৃহস্পতিবার ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে পৌর শহরের জিরো পয়েন্টের শহীদ চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে পথসভায় মিলিত হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশ এখনও মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত হয়নি। বেকারদের সিভি নিয়ে অফিসের দরজায় দরজায় ঘোরা বন্ধ হয়নি। জিনিসপত্রের দাম কমেনি। আমরা চাঁদাবাজি ও চাঁদাবাজের পরিবর্তন চেয়েছি। দুর্নীতি ও দুর্নীতিবাজেরও পরিবর্তন চেয়েছি। কিন্তু কোনো কিছুর পরিবর্তন হয়নি।

উপজেলা এনসিপির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাররফ হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শেহেরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম।

এদিকে হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটে। প্রথম দফায় সোনাগাজীতে পদযাত্রার উদ্বোধনী মঞ্চে এবং দ্বিতীয় দফায় সন্ধ্যায় ফেনী শহরে দলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন হয়নি: সারজিস

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে এ দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা দুই বছরেও বাস্তবায়ন হয়নি। সংসদে বসে মন্ত্রী-প্রতিমন্ত্রীর কথার ফুলঝুরিতে কোনো কাজ হবে না। কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে।

এদিন বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর মুক্তমঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা এনসিপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ ও মাহিন সরকার, এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ১১:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬