ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে স্পিকার শিরীন শারমিনের বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার বৈঠকে তারা রোহিঙ্গা সমস্যাসহ জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা নিয়ে মতবিনিময় করেন।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন কার্যক্রমে বাংলাদেশের প্রশংসা করেন। মহাসচিব গুতেরেস রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দৃঢ় অঙ্গীকারের পূণর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে তার ব্যক্তিগত ও জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত থাকবে মর্মেও নিশ্চয়তা দেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত উদ্যোগ ও তার নেতৃত্বে জাতিসংঘের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ, সরকার ও জাতীয় সংসদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। এছাড়া স্পীকার জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের ঐকান্তিক প্রচেষ্টারও প্রশংসা করেন।

স্পিকার চলমান রোহিঙ্গা সংকটের বিষয়ে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অব্যাহত প্রবেশের বিষয়ে মহাসচিবকে অবহিত করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি এর জরুরি ও রাজনৈতিক সমাধানের উপর গুরুত্বারোপ করেন। স্পিকার মিয়ানমারের সাথে বাংলাদেশের চলমান দ্বিপাক্ষিক আলোচনাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার উপর জোর দেন।

স্পিকার বিকালে ইউএন-উইমেন এর নির্বাহী পরিচালক ফুমজিলে মোলামবো নগসুকার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে নারীর সার্বিক ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিশেষ করে শ্রম বাজারে নারীর অংশগ্রহণ ত্বরান্বিত করতে ই-কমার্স ও আইটি সেক্টর-এ নারীর দক্ষতা উন্নয়নে অধিকতর প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে স্পিকার শিরীন শারমিনের বৈঠক

আপডেট সময় ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭