ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

পরিবেশ দূষণের জন্য অপরিকল্পিত নগরায়ণকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখনই যদি আমরা সচেতন না হই, প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, আসন্ন একটি ধ্বংসকে মোকাবিলা করার জন্য এখনই যদি প্রস্তুতি না নেই তাহলে আমরা ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাব।

মঙ্গলবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর উদ্যোগ পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, নির্বিচারে খাল ভরাট ও দখল করছি, পুকুর ভরাট করে ফেলছি। এই পরিবেশ আমাদের আক্রান্ত করছে, অসুস্থ করছে। তিনি আরও বলেন, আজকে যেখানে সেখানে ভবন নির্মাণ করা হচ্ছে। কৃষি জমিতেও ভবন হচ্ছে। এই বিষয়গুলোতে সরকারকে শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী

আপডেট সময় ০৯:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬