ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এনসিপির সমাবেশে হামলায় কঠোর ব্যবস্থা: সংসদে আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

এনসিপির পথসভায় হামলায় জড়িতদের বিরুদ্ধে সরকার স্বচ্ছতার সঙ্গে কঠোর ব্যবস্থা নেবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর আগে পয়েন্ট অব অর্ডারে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন হামলার বিষয়টি সংসদে উত্থাপন করে বিচার দাবি করেন।

মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আখতার বলেন, সরকারি দলের মতো বিরোধী দলেরও সমাবেশ করার অধিকার আছে। সে অধিকার থেকেই জুলাই পদযাত্রা করছে এনসিপি। সোমবার উদ্বোধনী দিনে সাভারে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ আমরা সাভারের সমাবেশে ছিলাম। মঞ্চে উঠার আগে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। যোগাযোগের চেষ্টা করেও বিদ্যুতের কাউকে পাওয়া যায়নি। বক্তব্য চলাকালে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে অনেকেই হতাহত রক্তাক্ত হন।

আখতার প্রশ্ন করেন, সমাবেশের সময় কেন বিদ্যুৎ থাকবে না? সরকারি দলের কাছে জবাবদিহিতা চাই। জুলাইয়ের পতিত শক্তিরা আমাদের নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এর আগেও এনসিপির কার্যালয়ের সামনে ককটেল হামলা হয়। পতিত স্বৈরাচারের লোকজন নানাভাবে সমাজে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে।

আখতার হোসেনকে এ বিষয়ে নোটিশ দিতে বলেন স্পিকার। এসময় ফ্লোর চান আইনমন্ত্রী আসাদুজ্জামান। তখন স্পিকার বলেন, এখানে বিতর্ক করার প্রয়োজন নেই। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়। তিনি নেই, আপনি কীভাবে বলবেন?

আইনমন্ত্রী বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে কিছু কথা বলতে চান। তিনি বলেন, এনসিপি সদস্য সচিব যে বিষয়টি উত্থাপন করেছেন, তা খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশ্বস্ত করতে পারি, এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সঙ্গে ততটা কঠোর পদক্ষেপ সরকার নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

এনসিপির সমাবেশে হামলায় কঠোর ব্যবস্থা: সংসদে আইনমন্ত্রী

আপডেট সময় ০৭:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬